মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাকচাপায় ২ পুলিশ সদস্য নিহত

লালমনিরহাটে কাজ শেষে থানায় ফেরার পথে ট্রাকচাপায় এসআইসহ দুই পুলিশ সদস্য নিহত। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডিএসবি শাখার উপপরিদর্শক আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল হক মোটরসাইকেলে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলেন। পথে খানের বাজার এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক তাদের অতিক্রম করার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে, মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
জনপ্রিয়

লালমনিরহাটে ট্রাকচাপায় ২ পুলিশ সদস্য নিহত

প্রকাশের সময়: ১০:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১