বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে কাবিটা প্রকল্পের কাজের উদ্বোধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত টিআর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সংস্কার কাজের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।

জানা গেছে, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি এলাকার সামাদের বাড়ি হতে দাড়িয়ার ভিটা মাদরাসা পর্যন্ত টিআর বাঁধটি গত বছরের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে ওই এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ দেখা দেয়। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ তার উদ্যোগে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের সাধারণ বরাদ্দ থেকে ৪ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন।

টিআর বাঁধ সংস্কার কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি আবু সুফিয়ান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ইউপি সদস্য মাহা আলম, চাঁন মিয়া, সমাজসেবক সেলিম মিয়া, মোশারফ হোসেন, আব্দুল জোব্বার প্রমুখ।

প্রকল্পের আওতায় টিআর বাঁধটি সংস্কার কাজ শেষ হলে উড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে সেতু বন্ধন রচিত হবে। এসব এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়ন ঘটবে। এছাড়া ছোট ছোট বন্যার হাত থেকে রক্ষা পাবে।

প্রকাশের সময়: ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১