গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১০ জন প্রতিবন্ধী ও ভিক্ষুককে ক্ষুদ্র ব্যবসার মাধমের পুর্ণবাসন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রশাসন চত্ত্বরে প্রত্যেক পরিবারকে পূর্ণবাসনের লক্ষে একটি করে দোকান ঘর তৈরি ও দোকানের প্রয়োজনীয় সব মালামাল কিনে দেওয়া হয়।
ওইসব দোকানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
এই দোকান পেয়ে আবেগে আল্পুত হয়ে নাকাই ইউনিয়নের শারিরীক প্রতিবন্ধি বাদশা মিয়া বলেন, যতদিন বেঁচে থাকবো, ততদিন উপজেলা প্রশাসনের এই কৃতজ্ঞতার কথা ভুলবো না। আমি একজন শারিরীক প্রতিবন্ধি হয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাইনা, উপজেলা প্রশাসনের দেওয়া এই দোকানের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধি ও ভিক্ষুককে পূর্ণবাসনের জন্য উপজেলা প্রশাসনের অর্থায়নে ১০ জনকে একটি করে দোকান ঘর ও দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে দেওয়া হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 












