বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ব্রিজের নিচ থেকে  মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে পল্লীতে ব্রিজের নিচ থেকে বাবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবুল হোসেন উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অহিরউদ্দিনের ছেলে এবং স্থানীয় আতারবাজারে চায়ের ব্যবসা করত। সে অধিকাংশ সময় আদিবাসিপাড়ায় গিয়ে চোলাই মদ পান করত। গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বাবুল হোসেন দোকান বন্ধ করার পর ওই আদিবাসিপাড়ায় গিয়ে চোলাই মদ পান করে বাড়ি ফেরার পথে হুশ হারিয়ে ফেলে সম্ভবত ব্রিজের নিচে পড়ে যায়। শুক্রবার (২২ জানুয়ারি) তার ছেলে এ খবর জানতে পেরে থানা পুলিশে বিষয়টি অবগত করায়। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

প্রকাশের সময়: ০৮:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১