শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শাহেরা বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামের (সরকার পাড়া) এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শাহেরা বেগম ওই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।

স্বজনরা জানায়, শাহেরা বেগম মানসিক ভারসাম্যহীন ছিল। স্বামী মকবুল হোসেন জীবিকার তাগিদে চট্টগ্রামে অবস্থান করছেন। শাহেরা বেগম প্রতিদিনের ন্যায় রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। সবার অজান্তে রাতের কোন একসময়ে বসতবাড়ির একটি গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, শাহেরা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০২:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২