মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ জানুয়ারি) চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে একযোগে ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে জমিসহ একক গৃহ ও ৩ হাজার ৭১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসন করার লক্ষে চাবি হস্তান্তর করা হয়। এরই অংশ হিসেবে চিরিরবন্দরে ২১৫ পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 












