পাবনার আটঘরিয়া চাঁদভা ইউনিয়ন পরিষদের আয়োজনে”জিন্নাহ, হাসেম, আলম ও আন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ ম্যাচে পিজিসিবি ঈশ্বরদী ফুটবল একাদশ ৪-২ গোলে জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব নিশ্চিত করেছেন।
উক্ত খেলাটি পিজিসিবি ঈশ্বরদী ফুটবল একাদশ বনাম লালপুর খেলোয়াড় কল্যান ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘের সহযোগিতায় শনিবার (৩ ডিসেম্বর) বিকাল তিনটায় সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মীর রা্ব্বিউল ইসলাম সিমান্ত। সম্মানিত অতিথি ছিলেন ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক মো: আক্কাস আলী।
চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিংকু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,
আটঘরিয়া উপজেলা ছাত্র লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, সাধারণ সম্পাদক খাইরুল হাসান নাসিম, সাবেক ছাত্র লীগের সভাপতি বাঁধন, আটঘরিয়া কলেজ ছাত্র লীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি মোশাররফ হোসেন।
খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি আরিফুল ইসলাম আরিফ ও তার সহযোগী দুইজন।
প্রতি খেলায় বিদেশি খেলোয়াড় বাধ্যতামুলক থাকতে হবে বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। খেলায় চাঁদভা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।
উক্ত খেলায় পিজিসিবি ঈশ্বরদী ফুটবল একাদশ৪-২গোলে লালপুর খেলোয়াড় কল্যান ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার সুযোগ ঘরে তুলে নেন।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 















