করোনাকালে শিক্ষার্থীদের বেতন মওকুফ ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণাসহ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঘোষিত ৮দফা দাবি আদায়ে লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
সোমবার বিকেলে গাইবান্ধা জেলা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওয়ারেছ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা এমদাদুল হক মিলন, প্রভাষক জিয়াউর রহমান, বিনোদ বিকাশ রায়, আতিকুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কোষাধ্যক্ষ রুবেল শেখ।
মতবিনিময় সভায় বক্তারা ছাত্র ইউনিয়ন উত্থাপিত ৮ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 









