শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হামিদুল ইসলাম (৩৬) নামের এক ব্যাটারী চালিত ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মিয়াপাড়ারস্থ একটি পুকুরের কচুরী পানার নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় হামিদুলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হামিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় শিংজানী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রোববার (২৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন হামিদুল। এর পর ফিরে না আসায় খোজাখুঁজির পর সোমবার বিকেলে ওই পুকুরে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। দুস্কৃতিকারীরা অটোভ্যান উদ্দেশ্যেই এই হত্যাকান্ড সংঘঠিত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে হামমিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়ছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৮:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১