শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অফিসিয়াল ব্যাগে ফেনসিডিল, রাস্তায় ফেলে দিয়ে ভোঁদৌড়

একটি অফিসিয়াল ব্যাগে ভর্তি করা ছিল ফেনসিডিল। বহন করে নিয়ে যাচ্ছিল অটোরিকশায়। এরই মধ্যে সিগন্যাল দেয় পুলিশ। ধরা পড়ার ভয়ে ফেনসিডিলের ব্যাগটি রাস্তার পাশে ফেলে দিয়ে ভোঁদৌড় দিয়ে পালিয়েছে অজ্ঞাত দুই মাদক কারাবরি।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা এলাকার রাস্তার পাশ থেকে ফেলে রাখা ব্যাগভর্তি ৫৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ওই সময় গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের ওপর চেকিং করাকালে একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে সিগন্যাল দেওয়া হয়। এরপর রিকশাটি  মাস্তা মৌজাস্থ জাহিদুল ইসলামের ইটভাটার পশ্চিম পাশের মহাসড়কের ওপর থামানোর পূর্বেই  দুই মাদক কারবারি রিকশা থেকে লাফ দিয়ে সড়কের পাশে ফেনসিডিলের ওই ব্যাগটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের উপস্থিতিতে খয়েরী রঙের অফিসিয়াল ব্যাগের ভেতর থাকা ৫৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

অফিসিয়াল ব্যাগে ফেনসিডিল, রাস্তায় ফেলে দিয়ে ভোঁদৌড়

প্রকাশের সময়: ০৯:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩