শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ৪ দিনব্যাপি বিবাহ উৎসব

 ‘আমরা কারো প্রতিযোগী নই, একে অপরের সহযোগি’ স্লোগানে দিনাজপুরে শুরু হওয়া চার দিনব্যাপি বিবাহ উৎসব ও পণ্য প্রদর্শনী মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ক্রেতারা বিভিন্ন স্টল ঘুরছেন, বিবাহ উৎসব উপভোগ করছেন এবং পছন্দমত পণ্য ক্রয় করছেন।
দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে নহরকাড়া পোশাক, প্রসাধনী, সুস্বাদু খাবার আর বিভিন্ন সামগ্রী সাজিয়ে মেলায় স্থান পেয়েছে ৪০টি স্টল। মেলার বিশেষ আয়োজনে রয়েছে-অসহায় পিতার মেয়ের বিয়ের অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে গত রবিবার বিবাহত্তোর সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে শেষ হবে এ মেলা। তাদের দাম্পত্য জীবন সুখের করতে ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে বিভিন্ন উপকরণ উপহার প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।
দিনাজপুুর অনলাইন শপিং গ্রুপ ও ঢোল ইভেন্ট ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিবাহ উৎসব ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করেন জেলা পরিষদেরর চেয়ারম্যান দেলাওয়ার হোসেন।
আয়োজকরা জানান, পণ্য প্রদর্শনীরর পাশাপাশি মেলায় প্রথম দিন ছিল মেহেদী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকাল থেকেই চলে হলুদের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিউটিশিয়ানদের সাজানো ব্রাইড র্যাম্প শো। আগামীকাল শনিবার সকাল ১১টায় অনুষ্টিত হবে বিয়ের আয়োজন ও বিউটিশিয়ানদের সাজানো ব্রাইড র্যাম্প শো এবং আগামী রবিবার বিকাল ৪টায় আলোচনা সভা ও লাইভ কনসার্টের মধ্যদিয়ে শেষ হবে চার দিনব্যাপি এ মেলা।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুরে ৪ দিনব্যাপি বিবাহ উৎসব

প্রকাশের সময়: ০৯:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩