বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৮ লাখ টাকা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় একটি ভাটা গুড়িয়ে দেয়াসহ ৩ ভাটার ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ইউং ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এতে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো. ইউসুফ, র‌্যাব-১৩, ফ্যায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

এসময় ধাপেরহাট মহাসড়ক সংলগ্ন একবারপুর মৌজার সরোয়ার হোসেন বিদ্যুতের বিআরবি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ভেঙে গুড়িয়ে দেন। পাশ্ববর্তী এমএসবি ইটভাটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্হাপন করায় ৮ লাখ টাকা এবং একই অপরাধে ইদ্রাক পুর ২ টি ভাটায় ১০ লাখ মোট ১৮ লাখ টাকা জরিমানা করেছেন।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে এ অভিযান চলমান থাকবে।

প্রকাশের সময়: ০৮:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১