রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসক্লাব লালমনিরহাটের আহবায়ক কমিটি গঠন 

দীর্ঘদিন পর প্রেসক্লাব লালমনিরহাটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্যের এ কমিটিতে এটিএন বাংলা ও সমকালের লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনকে আহবায়ক এবং নবচেতনা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি লিয়াকত আলীকে সদস্য সচিব করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ২৭ সদস্যের এই সংগঠনটির ২০ জনের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে প্রেসক্লাব লালমনিরহাট চত্ত্বরে এ আহবায়ক কমিটি করা হয়।
প্রেসক্লাব লালমনিরহাটের এই আহবায়ক কমিটিতে আবু হাসনাত রানাকে যুগ্ন আহ্বায়ক, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজনকে সদস্য, চ্যানেল ২৪ এর নিজস্ব প্রতিনিধি মিলন পাটোয়ারী, দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক এস দিলীপ রায়, ৭১ টিভি সাংবাদিক উত্তম রায়কে সদস্য করা হয়েছে।
তিনমাস মেয়াদি এই আহবায়ক কমিটি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যাবলী সম্প্রদানের পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের নির্বাচিত নেতৃত্ব আনতে পরিবেশ সৃষ্টির কাজ করবে।
জনপ্রিয়

প্রেসক্লাব লালমনিরহাটের আহবায়ক কমিটি গঠন 

প্রকাশের সময়: ০৯:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩