সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল: নাসিম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি  নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের বড় দায়িত্ব হলো দেশের সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করা। সেই হিসেবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি এবং সাংবাদিকদের প্রশিক্ষণও দিচ্ছি।
সোমবার (৩০ অক্টোবর)  দিনব্যাপি  কুড়িগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ ও অপসাংবাদিকতা  প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজামুল হক নাসিম বলেন,বর্তমানে ঢাকায় অনেক আইপি টিভি হওয়াতে দেশের সাংবাদিকদের মান আরও নষ্ট হচ্ছে। অপসাংবাদিকতা কিংবা হলুদ সাংবাদিক প্রতিরোধে সরকারের শক্তভাবে দমন করা দরকার। সেই ব্যাপারেও আমরা বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করছি। যে কয়েকটা প্র্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে তারা চলবে বাকিগুলো চলবে না। যারা নিবন্ধিত হয়েছে তারা সব নীতি মালা মেনেই নিবন্ধিত হয়েছে। যেটা সমন্ধে আমাদের মধ্যেও ক্ষোভ, দুঃখ এবং নালিশও আছে। এগুলোকে সব ঠিক করতে হবে। ঠিক করতে না পারলে ভবিষ্যতে  দেশের সাংবাদিকদের মানোন্নয়ন করা যাবে না।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রুহুল আমিন।
কর্মশালা শেষে প্রায় অর্ধ শতাধিক জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।

প্রকাশের সময়: ০৮:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩