রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা 

প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়নে প্রচলিত আইনের যথাযথ ব্যবহার এবং তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিত করতে লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) লালমনিরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
তিনি বলেন, “অপ-সাংবাদিকতা রোধে ভেদাভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা মানতে হবে।”এর আগে দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন তিনি।
উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে প্রেস কাউন্সিলের সচিব ও সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুনুর -রশিদ ও লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক টি.এম.এ মমিন উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, হলুদ সাংবাদিকতা পরিহার ও তথ্য অধিকার আইন অবহিতকরণ বিষয়ক এ কর্মশালায় লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ কর্মশালায় ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অপসাংবাদিকতা পরিহার, সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
জনপ্রিয়

লালমনিরহাটে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা 

প্রকাশের সময়: ০৫:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩