সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন

ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশের জেরে গাইবান্ধার জাভেদ হোসেন ও রবিন সেন নামে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে  গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল এ্যান্ড কলেজের সামনে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় এ কর্মসুচী পালন করা হয়।

কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চাঁন বিশ্বাস সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম আশেকী, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবু প্রমুখ।

এ মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় দীপক কুমার রায় নামে এক ব্যক্তি দুই সাংবাদিকের নামে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। মূলতঃ দীপক কুমার রায় নিজের কু-কর্ম ও ধর্ষণের অভিযোগ আড়াল করতে এই মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।

বক্তরা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের কন্ঠ রোধ করার জন্য এক পক্ষ প্রতিনিয়ত মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু ওই অপরাধী ব্যক্তিরা জানে না, মামলা দিয়ে হয়রানী করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যায় না। শত বাধা ও বিপত্তি পেরিয়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে।

পরে মানববন্ধন কর্মসুচী শেষে সাংবাদিকরা গাইবান্ধা জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। এসময় তারা সেখানে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধের শ্লোগাণে মুখরিত করে তোলে।

প্রকাশের সময়: ০৫:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩