প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত মোবাইল সাংবাদিকতা কোর্স এখন অনলাইনে।
কোর্সটির মাধ্যমে গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা মোবাইল সাংবাদিকতার নানা ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জনে সক্ষম হবেন। একইসাথে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সংবাদ তৈরি, প্রেরণসহ মোবাইল সাংবাদিকতার নানা বিষয়ে ধারণা লাভ করতে পারবেন।
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত একটি সনদ অর্জন করতে পারবেন।
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 















