সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ইজিবাইক থেকে পরে আহত নারীর মৃত্যু 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক থেকে পরে আহত মোছাঃ ফাতেমা বেগম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মোছাঃ ফাতেমা বেগম উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মো. জয়নাল আবেদীনের স্ত্রী।

তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ-র আগে গত ১৪ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১ টার দিকে মোছাঃ ফাতেমা বেগম ব্যাটারি চালিত ইজিবাইকে করে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁছলে ছিটকে সড়কে পরে যান তিনি অটোবাইক থেকে। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন মোছাঃ ফাতেমা বেগমকে।

জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন সাদুল্লাপুরের মোতাহার হোসেন টিপু

সুন্দরগঞ্জে ইজিবাইক থেকে পরে আহত নারীর মৃত্যু 

প্রকাশের সময়: ০৮:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪