রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংসদ নাহিদ নিগারকে গণসংবর্ধনা দিলেন সুন্দরগঞ্জ মেম্বার এসোসিয়েশন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আবদুল্লাহ আল নাহিদ নিগারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। তাকে সংবর্ধনা দেন সুন্দরগঞ্জ উপজেলা মেম্বার এসোসিয়েশন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি)  রাত ৮ টার দিকে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে একটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা মেম্বার এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

আরও বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) মো. রেজাউল আলম রেজা, সোনারায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য  ফরিদা পারভীন ও বামনডাঙ্গা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সদস্য মো. রানু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জনপ্রিয়

সাংসদ নাহিদ নিগারকে গণসংবর্ধনা দিলেন সুন্দরগঞ্জ মেম্বার এসোসিয়েশন

প্রকাশের সময়: ১০:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪