শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ সভা

লালমনিরহাট জেলার মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার এবং হিন্দু বিবাহ নিবন্ধকগনের অংশগ্রহণে বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ফেব্রয়ারি) বিকেল ৩ ঘটিকায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা নিকাহ রেজিস্ট্রার কাজী কল্যাণ সমিতির আয়োজনে এ বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিতর হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা নিকাহ রেজিস্ট্রার কাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওঃ কাজী আমজাদ হোসাইন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ কাজী ফয়সাল আহমেদ এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান এমপি। তিনি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি ইহা প্রতিরোধে বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের সচেতন থাকতে হবে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ, জেলা নিকাহ রেজিস্ট্রার কাজী কল্যাণ সমিতির আইন উপদেষ্টা অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ, উপদেষ্টা আলহাজ্ব মাওঃ কাজী আব্দুস সালাম ও লালমনিরহাট সদর সাব- রেজিস্ট্রার আহসানুল হাবিব প্রমুখ।
এ সময় নিকাহ রেজিস্ট্রার কাজী কল্যাণ সমিতি লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৫:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪