রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুরে সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে মো. আলামিন খান (দেয়াল ঘড়ি প্রতীকে) ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. পান্নু ফরাজী (চেয়ার প্রতীক) ১০৯, মো. আফতার উদ্দিন খান (দোয়াত কলম প্রতীকে) ৭ ভোট পেয়েছেন। এবং সাধারণ সম্পাদক পদে মো. নজির খান (হারিকেন প্রতীকে) ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাইফুর রহমান সবুজ  (গোলাপ ফুল প্রতীকে) ১১৬ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মো. মোস্তাফিজুর রহমান (বই প্রতীকে) ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সবুজ হালদার (উরোজাহাজ প্রতীক) ৮৩ ভোট পেয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মো. হেদায়েত শরীফ ও মো. জাহিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. খোকন খান, দপ্তর সম্পাদক মো. মাহাতাব হাওলাদার, কার্যনির্বাহী সদস্য পদে মো. রিয়াজ হাওলাদার, আল-আমিন হোসাইন, মো. ওমর আলী খান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য সদর বাজারে মোট ভোটার সংখ্যা ২৫০ জন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার সদর বাজার ব্যবসায়ী অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন, নাজিরপুর কলেজের সাবেক অধ্যাপক মো. আবুল কাশেম খান, এস এম রিয়াজ উদ্দিন ও মো. ইলিয়াস হোসেন শেখ তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আক্তারুজ্জামান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা পংকজ কুমার বড়াল। এসময় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ, পুলিশ সদস্য সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

নাজিরপুরে সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশের সময়: ০৬:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪