শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাথরবোঝাই ট্রাকে ১৩ কেজি গাঁজা, গ্রেফতার ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি পাথরবোঝাই ট্রাক থেকে ১৩ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় নাজমুল হক (২৮) ও খোকন মিয়া (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া নাজমুল হক কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও খোকন মিয়া দেওয়ানী খামার গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায় রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহাসড়কের ধাপেরহাটে অভিযান পরিচালনা করেন। এসময় ওভারব্রিজ সংলগ্ন একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে ১৩ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো২৪.নেট-কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের আজ সকালে আদালতে সোপর্দ করা হয়।

প্রকাশের সময়: ০১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪