মানুষের বাড়িতে কাম-কাজ করে কোনো রকমে সংসার চালাতাম। বয়স বৃদ্ধি পাওয়ার কারণে আর তেমন কাম-কাজও করতে পারি না। নীড়’র পক্ষ থেকে দুইটি ছাগল পেয়েছি। এতে আমি খুশি। আশা করছি, এই ছাগল পালন করে নিজে স্বাবলম্বী হতে পারবো। এ ছাগল পেয়ে তাঁর মুখে হাসি ফুটে উঠেছে। কথাগুলো বলছিলেন খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাও গ্রামের বৃদ্ধা ফজিলা বেগম (৬০)।
গত ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের জমিরশাহ্পাড়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়)’র বাস্তবায়নে সংগঠনটির প্রধান কার্যালয়ে দেশিয় জাতের ছাগল পালন প্রকল্পের আওতায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী ও সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তায় এনজিও’র উদ্যোগে এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, এ ছাগল লালন-পালন করে এক সময় তাদের পরিবারে সচ্ছলতা ফেরানোর পাশাপাশি সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়)’র সভাপতি অনন্ত কুমার রায়ের সভাপতিত্বে ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়)’র নির্বাহী পরিচালক আইনুল হক শাহ্, ইউপি সদস্য রাঁধারানী রায়সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫টি দারিদ্র্য পরিবারের মধ্যে ৩০টি ছাগল বিতরণ করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 






















