গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক চাপায় ময়নুন হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এঘটনায় ওই ভ্যানে থাকা ৪ যাত্রী আহত হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গারানাটা সবরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নুল হক পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সময় ময়নুল হক তার ব্যাটারি চালিত ভ্যানে ৪ জন যাত্রী নিয়ে কালীবাড়ি বাজার থেকে ঢোলভাংগা বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে পলাশবাড়ীর গাড়ানাটা এলাকার সবরিতলা নামক স্থানে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পরে যায়। এতে ভ্যানচালক ময়নুল হত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এ বিষয়ে স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনুরুল ইসলাম মন্জু বলেন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক কর হয়েছে। তবে চালক পালাতক রয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















