শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জের পুটিমারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুটিমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে ইউ,পি সদস্যদের আনিত অনাস্থা অভিযোগের প্রেক্ষিতে অনাস্থা প্রস্তাব বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ ফেব্রুয়ারী) বিকালে ৫নং পুটিমারা ইউনিয়ন পরিষদে অভিযোগের তদন্তকারী অফিসার নবাবগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাকিবুল হাসানের উপস্থিতে ওই ভোট অনুষ্ঠিত হয়। ১১ জন ইউ,পি সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন।  উল্লেখ্য গত বছরের ৯ অক্টোবর ওই ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ আনয়ন করে কর্তৃপক্ষের নিকট অনাস্থার অভিযোগ দায়ের সহ সংবাদ সম্মেলন করে। অভিযোগে উল্লেখ করা হয় বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান দায়িত্ব গ্রহণ করার পর থেকে স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্তে পরিষদ পরিচালনা করে আসছেন। সদস্যদের না জানিয়ে প্রকল্প গ্রহণ করেন। বর্তমানে ওই ইউনিয়নের উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে। ফলে উন্নয়ন সুবিধা  থেকে বঞ্চিত হচ্ছেন ঐ এলাকার  সাধারণ মানুষ।

এ বিষয়ে ৫নং ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি এ বিষয়ে কিছুই জানিনা। আজকে (১৯শে ফেব্রুয়ারি) কৃষি অফিসার রাকিবুল হাসান আমাকে একটি চিঠি দেন।

জনপ্রিয়

নবাবগঞ্জের পুটিমারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৮:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪