শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে পদক পেলেন প্যানেল চেয়ারম্যান মামুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে একুশে পদক-২৪ দেয়া হয়েছে। এর আগে তিনি শ্রেষ্ঠ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। মামুনুর রশিদ মামুন ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য।

গত শনিবার ঢাকাস্থ সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে একুশে স্মৃতি পদক-২৪ পরিষদের চেয়ারম্যান আতা উল্লাহ খান ও মহাসচিব এমএইচ আরমান চৌধুরী তার হাতে এ সম্মাননা তুলে দেন।

এসময় প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া ও সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনসহ অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে একুশে পদক-২৪ খেতাবে ভূষিত মামুনুর রশীদ মামুন বলেন, এ অর্জন শ্রীপুর ইউনিয়নবাসীর। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আজীবন তাদের সেবায় নিজেকে আমি নিয়োজিত রাখতে চাই। তিনি আরও বলেন, যে কোনো কর্মের স্বীকৃতি দায়িত্ব পালনে আরও আগ্রহ বাড়িয়ে দেয় কয়েকগুণ। এ সম্মাননা পাওয়ার পর থেকে তাই মনে হচ্ছে।

জনপ্রিয়

একুশে পদক পেলেন প্যানেল চেয়ারম্যান মামুন

প্রকাশের সময়: ০৫:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪