শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

যথাযোগ্য মর্যাদায় লালমনিরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন, শহীদের আত্মার মাগফেরাতে মোনাজাত ও বিশেষ দোয়া কামনা করা হয়।
শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বায়ান্নর ভাষা সৈনিকদের পরিবারের সদস্যবৃন্দ, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুন, লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম , সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আশরাফ হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।অপরদিকে প্রেসক্লাব লালমনিরহাটের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন কমসূচী পালন করছেন।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে এবং সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
প্রভাতে স্ব -স্ব প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরী করা হয়েছে। এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
জনপ্রিয়

লালমনিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

প্রকাশের সময়: ০৪:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪