রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় সড়ক দুর্ঘটনায় কুত্তা গাড়ির হেলপার নিহত

পাবনার আটঘরিয়া সড়ক দুর্ঘটনায় শ্রাবণ সরকার(১৫) নামক কুত্তা গাড়ির হেলপার নিহত  হয়েছে।  সে একদন্ত দেবোত্তর গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারী)  একদন্ত-পাবনা সড়কের হামিদপুর ক্লাব নামক স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি রওশন আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,  এদিন ভোর ছয়টার দিকে একদন্ত বাজারের ইট ও বালু ব্যবসায়ী আবু বক্কার এর ছেলে রবিউল ইসলাম ও আব্দুল কুদ্দুসের ছেলে রবিউল খড়ি বোঝাই কুত্তা গাড়ি নিয়ে পাবনা ইটভাটায় যাচ্ছিলেন।
এসময় দ্রুত পাল্লা দিয়ে যাওয়ার সময় কুত্তা গাড়িতে বসে থাকা হেলপার শ্রাবণ সরকার পাকা রাস্তার উপর ছিটকে পড়ে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশকে খবর দিলে ঘটনা স্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

পাবনায় সড়ক দুর্ঘটনায় কুত্তা গাড়ির হেলপার নিহত

প্রকাশের সময়: ০৫:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪