রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাকের চাকায় প্রাণ গেল ছাত্রের 

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পশ্চিম হাড়িভাঙ্গা তালিমুল উলুম নুরানী মাদ্রাসার হেফয বিভাগের ছাত্র।
শনিবার (২৪ ফেব্রয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত ঐ ছাত্র সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের পশ্চিম হাড়িভাঙ্গার রাজু মিয়ার ছেলে।
ফারায় সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আব্দুল্লাহ তার সহপাঠীসহ সাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে পুলিশ লাইনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় আব্দুল্লাহর সহপাঠী লাফিয়ে পরলে সে রাস্তায় সাইকেলসহ পড়ে গিয়ে পিছন দিক থেকে আসা ১৮ চাকার পর্ণ বোঝাই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনার স্থলে মারা যায়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
লালমনিরহাটে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক জাগো২৪.নেট-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

লালমনিরহাটে ট্রাকের চাকায় প্রাণ গেল ছাত্রের 

প্রকাশের সময়: ০৯:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪