শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় খেলনা পিস্তলসহ ছাগল চোর আটক 

পাবনায় ছাগল চুরির অভিযোগে ইমরান হোসেন (২০) নামের এক যুবককে খেলনা পিস্তলসহ আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত ইমরান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শুকুলহাট গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, ভাঙ্গুড়ার বাগুয়ান গ্রামের আব্দুল মমিন তার গোয়ালঘরে তিনটি ছাগল বেঁধে রেখেছিলেন। গভীর রাতে মমিন ছাগলের ডাক শুনে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি দেখেন গোয়াল থেকে তার তিনটি ছাগল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক যুবক।
এসময় গৃহকর্তা চিৎকার করলে যুবক তার হাতে থাকা খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখান। একপর্যায়ে লোকজন খেলনা পিস্তলসহ ইমরানকে আটক করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ইমরানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে।
জনপ্রিয়

পাবনায় খেলনা পিস্তলসহ ছাগল চোর আটক 

প্রকাশের সময়: ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪