শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা 

লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেল চুরির অপবাদে নির্যাতনের শিকার হওয়ায় অভিমানে বিষপানে নুর আলম (২৮) নামে এক নরসুন্দর আত্মহত্যা করেছেন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে। তার পাঁচ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সেলুনের কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে দুল্লারবাজারে একটি মোটরসাইকেল দেখতে পায়। সেখানে কাউকে না পেয়ে গাড়িটি তার বাড়ির সামনে এনে রাখেন।
পরে রোববার সকালে মোটরসাইকেলের মালিক একই এলাকার আসাদুল খোঁজ পেয়ে নুর আলমকে মোটরসাইকেল রক্ষা করার জন্য মিষ্টি খেতে পাঁচ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায়। মোটরসাইকেল পাওয়ার পর নুর আলমকে কৌশলে দুল্লারবাজার ক্লিনিকের সামনে নিয়ে যায় আসাদুল। পরে তাকে বকশিস দেয়া পাঁচ হাজার টাকা ফেরত নিয়ে মোটরসাইকেল চুরির অপবাদে এলোপাতাড়ি মারধর করে।
এসময় আসাদুলের পিতা আজিজুল, চাচা নাজুল্লা কিল-ঘুষিসহ বুকের ওপর উঠে ব্যাপক আহত করার অভিযোগ ওঠে। মোটরসাইকেল চুরির অপবাদ সইতে না পেরে ওই যুবক বাজার থেকে বিষ কিনে বাড়িতে এসে সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করে।
নিহত যুবকের স্ত্রী বলেন, আমার স্বামী রাতে মোটরসাইকেল বাজারে পেয়ে বাড়ির সামনে এনে রেখেছিলো। সে মোটরসাইকেল চালাতেও পারে না। আজ সকালে তাকে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে চুরির অপবাদে মারধর করে। সেই অভিমানে আমার স্বামী আত্মহত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশের সময়: ০৭:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪