শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ১২০ বোতল ফেনসিডল ১৩০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার ডিবি ও সদর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রোকনুজ্জামান ইমরান (৩২), পলাশবাড়ী উপজেলার খামার জামিরা গ্রামের ভোলা মাহমুদের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা গ্রামের মৃত জোগেন্দ্র নাথ রায়ের ছেলে পরিতোষ কুমার (৪৯)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাধাকৃষ্ণপুর গ্রামের  সাদ্দাম মিয়ার পরিত্যক্ত বাড়ির খাটের নিচ থেকে ১২০ বোতল ফেনসিডিল ও রোকনুজ্জামান ইমরানের প্যান্টের পকেট থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

এদিকে গাইবান্ধা জেলা গোয়েন্দার (ডিবি) পুলিশ পরির্দক বদরুজ্জমান মোল্লা বলেন, গোপন সংবাদের পলাশবাড়ীর উপজেলার খামার জামিরা এলাকার একটি রাস্তায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই মাদকের সঙ্গ জড়িত সাইফুল ইসলাম ও পরিতোষ কুমারকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

গাইবান্ধায় মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৮:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪