শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় বিদেশি রিভলভারসহ গ্রেপ্তার- ৫

পাবনা শহর থেকে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রোববার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিন পাড়ার মো. ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।
ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা একাধিক মামলার আসামি। তারা শহরে প্রায় সময়ই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

পাবনায় বিদেশি রিভলভারসহ গ্রেপ্তার- ৫

প্রকাশের সময়: ০৬:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪