মানুষ চক্ষুর আড়ালে – সিংড়ায় খেজুর গাছের রস বিহিন খেজুর গুড় তৈরি হচ্ছে। সিংড়া থানার ৫ং চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামের মোঃ আজহারুল ইসলামের ছেলে মিনু শেখ, ও নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম উভয় ইন্ডিয়ান এলসি গুড় দিয়ে তৈরি করছে খেজুরের গুড়। ইন্ডিয়ান লাল চিনি বা গলানো যে লালি বাংলাদেশে গো খাদ্য হিসাবে ব্যবহার হয় সেই এলসি তরল চিনি দিয়ে হচ্ছে খেজুর গুড়। এই চিনির সাথে পানি, রঙ,কেমিক্যাল মিসিয়ে এই গুড় তৈরি করা হচ্ছে। খেজুরের পাটালি, ও ঝোলা গুড় উৎপাদন করছে তারা, এইভাবে এলসি গুড় দিয়ে বাজারজাত করে ভালো লাভবান হচ্ছেন তারা। এই গুড় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও তারা রমরমা ব্যবসা করছে। আশে পাশের হাট-বাঁজারে তাদের তৈরি গুড় বিক্রি হচ্ছে৷
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গো খাদ্য দিয়ে খেজুরের গুড় তৈরি!
-
কবি হাবিবুর রহমান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিংড়া (নাটর) - প্রকাশের সময়: ১২:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- ১৬
জনপ্রিয়























