শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় গাঁজাসহ ৩ যুবক আটক  

দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে থানা পুলিশ। গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পশ্চিম ঘাটপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি চৌকসদল তাদেরকে আটক করে। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ব্যাঙমারী এলাকার শোয়েব আলীর ছেলে মো.  নাজমুল হুদা (২৩), মৃত আব্দুল কাদেরের ছেলে সবুজ (২৩) ও দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত ওয়াহেদুল ওরফে রহিদুলের ছেলে খায়রুল ইসলাম (২৪) কে ৩ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করে।
থানার ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার ধৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খানসামায় গাঁজাসহ ৩ যুবক আটক  

প্রকাশের সময়: ০৩:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪