গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় বাবা-মায়ের কাছে পাগড়ি কেনার জন্য ১ হাজার টাকা দাবি করে জাহিদ হাসান (১৬) নামের এক হাফেজ ছাত্র। আর এই টাকা না পাওয়ার অভিমানে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ছাত্রটি।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর (ফারাজিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান এ গ্রামের তৈয়ুব আলী ফারাজীর ছেলে ও স্থানীয় চক ভগবান হাফেজিয়া মাদরাসার ছাত্র।
নিহতের চাচা মউবর রহমান ফারাজী জানায, জাহিদ হাসান তার বাবা -মার কাছ থেকে পাগড়ি কেনার জন্য ১ হাজার টাকা চায়। তাকে ৫০০ টাকা দেয় এবং ৫০০ টাকা পরে দিবে বলে জানায়। এতে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে লুঙ্গী গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে । পরে তার পরিবারের লোকজন ঘরে ঢুকে জাহিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জাহিদ মারা যায় ।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















