রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় মাদকসহ কারবারি আটক

যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০২ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া বাজারের জনৈক মিলনের রড় সিমেন্ট এর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফুল ইসলাম চালতাবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান (পিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি টিম চালতাবাড়িয়া বাজারে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শরিফুল ইসলাম পালানোর চেষ্টাকালে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক হয়। জব্দকৃত মাদকদ্রব্যের দাম প্রায় ৯ হাজার টাকা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)  শেখ মো. মনিরুজ্জামান জাগো২৪.নেট-কে বলেন, আটককৃতর  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন সাদুল্লাপুরের মোতাহার হোসেন টিপু

শার্শায় মাদকসহ কারবারি আটক

প্রকাশের সময়: ০২:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪