শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

গাইবান্ধার সদর উপজেলার নশরতপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের পু‌লিশ লাইন্সের পাশে নশরতপুর নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফরিদ মিয়া (২৩) ও মতিন মিয়া (২২)। তারা সম্পর্কে চাচা ও ভাতিজা। এই মোটরসাইকেলটির নম্বর গাইবান্ধা-ল ১১২১৭৫।

স্থানীয়রা জানান, ওই সময় গাইবান্ধা-সাঘাটা সড়ক দিয়ে মোটরসাইকেলে নশরতপুর এলাকা পার হচ্ছিলেন দুই যুবক। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আরোহী চাচা-ভাতিজা নিহত হন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিহত দুই আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানা হেফজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রকাশের সময়: ০৯:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪