শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সাবেক এমপি মোখলেছুর রহমান মারা গেছেন

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর আসনের বিএনপির সাবেক এমপি মোখলেছুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৪ মার্চ) সকালর দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মোখলেছুর রহমানের বাড়ি পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের চরেরহাট গ্রামে। তবে গাইবান্ধা শহরস্থ নিজ বাসায় তিনি বসবাস করতেন।

মরহুম মোখলেছুর রহমান জীবদ্দশায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এরই ধরাবাহিকতায় দল থেকে ১৯৭৮ সালে গাইবান্ধার পলাশবাড়ী আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আবারও সাদুল্লাপুর-পলাশবাড়ী আসন থেকে এমপি নির্বাচিত হয়ে এ সালের ১২ জুন পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। এছাড়া পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাদুল্লাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে মোখলেছুর রহমান সাংবাদিকতার পাশাপাশি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা করাসহ বর্নাঢ্য জীবনে তিনি ছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, সোমবার (৪ মার্চ) বাদ মাগরিব গাইবান্ধা গোরস্থানে নামাজে জানাজা শেষে এখানে তাকে সমায়িত করা হবে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে মাইক প্রচার করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জানিয়েছে।

জনপ্রিয়

বিএনপির সাবেক এমপি মোখলেছুর রহমান মারা গেছেন

প্রকাশের সময়: ০৪:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪