শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায় ট্রাকের চাকায় প্রাণ গেল শিক্ষার্থীর

নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃশা রানী (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তৃশা রানী নাটোরের বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের চাপা-পুকুর গ্রামের তাপস কুমারের মেয়ে ও কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এস আই আব্দুল মান্নান জানান, সোমবার সকালে রানীনগরের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তৃশা তার বাবার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রকাশের সময়: ০৫:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪