রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

যশোরের শার্শায় ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আল মামুন নামে এক যুবককে আটক করেছে বাগআঁচড়ায় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। রবিবার (৩ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে তাকে আটক করা হয়।

আটক আল মামুন উপজেলার পাঁচভুলোট চড়পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গোগা বাজার হইতে একটি মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ইছাপুর বাজারের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আলহাজ আলী, এএসআই মোঃ আবু সাঈদ সরকার এর সমন্বয়ে পুলিশের একটি চৌকস টিম ইছাপুর গ্রামস্থ হাজী নওশের আলীর বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে মাদক কারবারি আল মামুন পালানোর চেষ্টাকালে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ হাতেনাতে আটক হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান আটকের বিষয়টি জাগো২৪. নেট কে জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার দূপুরে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

শার্শায় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

প্রকাশের সময়: ০৫:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪