রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ২ বন্ধুর ১ জনের মরহেদ উদ্ধার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় তিন বন্ধু। এর মধ্যে মাহিব মিয়া নামের একজনের মরহেদ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নাহিদ নামের একজন এখনো নিখোঁজ রয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরের দিকে ওইস্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মাহিব মিয়ার মরদেহ উদ্ধার করে। নিহত মাহিব মিয়া গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বালাসীঘাট এলাকায় ব্রক্ষ্মপুত্র নদে মাহিব ও নাহিদসহ ৬ জন বন্ধু সাঁতার কাটতে নামে। এসময় হঠাৎ করে তারা নদীর মাঝখানে গেলে পানিতে ডুবে ডাবুডুবি খেতে থাকে। পরে তাৎক্ষণিক অন্যরা সাঁতার কেটে নদীর তীরে আসলেও নিখোঁজ হয় মাহিব ও নাহিদ। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে মাহিবের মরহেদ উদ্ধার করে। তবে নিখোঁজ নাহিদের কোন সন্ধান মেলেনি।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী জাগো২৪.নেট-কে বলেন, ৬ বন্ধু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় ২ জন। পরে মাহিব নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজন নাহিদের মরদেহ উদ্ধারে নদীতে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয়

নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ২ বন্ধুর ১ জনের মরহেদ উদ্ধার

প্রকাশের সময়: ০২:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪