রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জাতীয় পাট দিবস পালিত 

“বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৬ মার্চ) সকাল ১১ ঘটিকায় লালমনিরহাট জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পাট অধিদপ্তর লালমনিরহাটের পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি.এম.এ মমিন। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  আফরোজা খাতুন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  লালমনিরহাটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ শাহ আলম মিয়া, পাট অধিদপ্তর লালমনিরহাটের সাবেক মুখ্য পরিদর্শক মফিজ উদ্দিন, পাট চাষিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পাটচাষী সমিতির সভাপতি নূরুল ইসলাম, পাটচাষী হাবিবুর রহমান, পাট-শিল্পের তরুণ উদ্যোক্তা জাহেদুল ইসলাম, ব্যসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জমসের আলী প্রমুখ।
এ সময় জেলা প্রশসন ও পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং পাট চাষিগণ উপস্থিত ছিলেন।  এর আগে সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে জাতীয় পাট দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যাহা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
জনপ্রিয়

লালমনিরহাটে জাতীয় পাট দিবস পালিত 

প্রকাশের সময়: ০৬:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪