জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গাইবান্ধায় বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে রংপুর বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় পরিচালক ও গাইবান্ধা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়।
রংপুর বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় পরিচালক কার্যালয়ের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন- বিভাগীয় পরিচালক ( রংপুর) ডা: এ,বিএম আবু হানিফ ও গাইবান্ধা জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা: মো: মাহবুব হোসেন। এবং গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: মো: আসিফ উর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন – গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: সোহেল মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: শাহাদাৎ হোসেন সহ অনেকে।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















