শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৬ঘ নামের এক শিশু নিহত হয়েছে। এসময় আরও ৪ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রামের সুজন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা শাহিন শাওন নামে একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। এরই মধ্যে ঠুটিয়াপুকুর নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ভ্যানে থাকা সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। ভ্যানের অপর ৪ যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় উত্তেজিত জনতা বাসটি আটকে ভাঙচুর করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে বাসটি আটক করা হয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০৬:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪