শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত 

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়।
সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ,জেলা প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক-সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
পরে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি.এম. মমিন।বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশের সময়: ০৯:২৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪