বগুড়ার নন্দীগ্রামে ইফতারের দোকানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে এবং মানসম্মত ইফতার তৈরি ও বিক্রয় তদারকিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
বিকেলে নন্দীগ্রাম শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে ইফতারের দোকানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেসময় তার সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন ও নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সারমিন আক্তার প্রমুখ।
সেসময় উপজেলার শিমলা বাজারে অবস্থিত মোশারফ হোসেনের চানাচুরের দোকানের ট্রেড লাইন্সেস না থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া)। 


















