দিনাজপুরের চিরিরবন্দরে চলন্ত ট্রাক্টর থেকে ওই ট্রা ছিটকে পড়ে মিলন ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত সাড়ে ১১টায় উপজেলার দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের বেকীপুল নামক স্থানে ঘটেছে। নিহত মিলন উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর শহর থেকে একটি খালি ট্রাক্টর দ্রুতগতিতে চিরিরবন্দরের দিকে যাচ্ছিল। এসময় ট্রাক্টরটি বেকীপুল বাজারে পৌঁছিলে ট্রাক্টরে চালকের পাশে বসে থাকা হেলপার মিলন ছিটকে পড়ে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত মিলনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত ট্রাক্টর থেকে হেলপার মিলন পড়ে যায়। এসময় ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















