গাইবান্ধা সদর উপজেলার চক গয়েশপুর হতে বল্লমঝাড় ইউপি পর্যন্ত মাটির রাস্তা পাকা করন উন্নয়ন কাজ, ঝিনাশ্বর হতে গাইবান্ধা সাদুল্লাপুর সড়ক পর্যন্ত রাস্তা পাকা করন, খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নারায়নপুর ঘাঘট নদীর পাড় পর্যন্ত রাস্তা পাকা করন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন গাইবান্ধা সদর ২ আসন সংসদ সদস্য ও জাতীয় সংসদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমপি শাহ সারোয়ার কবির এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ১৭২০ মিটার দৈর্ঘ্যের ১২ ফুট রাস্তা চক গয়েশপুর হতে বল্লমঝাড় ইউপি পর্যন্ত মাটির রাস্তা পাকা করন উন্নয়ন কাজ ব্যায় ধরা হয়েছে ২ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৩শ ৬৫ টাকা। ১১ মার্চ ২০২৪ কাজ শুরু হয়ে ১০ মার্চ ২০২৫ তারিখ কাজ শেষ করার কথা।
ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বে রয়েছে শহরের ব্রীজরোডের আর,এস,এল এন্টারপ্রাইজ প্রোপাইটর শরীফ মোহাম্মদ সুমন হক্কানী।
খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নারায়নপুর ঘাঘট নদীর পাড় পর্যন্ত ২০০ মিটার দৈর্ঘ্যের ১০ ফিট রাস্তা পাকা করন উন্নয়ন কাজে ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২শ ১৩ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বে রয়েছে পলাশবাড়ীর নুনিয়াগাড়ির মুন্না এন্টারপ্রাইজ। ঝিনেশ্বর হতে সাদুল্যাপুর আর এন্ড এইচ সড়ক উন্নয়ন কাজে ১৭০০ মিটার দৈর্ঘ্যের ১০ ফিট প্রস্ত ব্যায়মুলক চুক্তি নির্ধারন হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৬৪২ টাকা। রাস্তাটির নির্মান কাজে রয়েছে পলাশবাড়ী উপজেলার জামালপুর এর মাসুদ করিম প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন – স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান, ঠিকাদার শরীফ মোহাম্মদ সুমন হক্কানী, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















