রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় নির্মাণধীন ভবনে অস্ত্র-গুলি জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধা সদর উপজেলার একটি নির্মাণাধীন ভবনের কক্ষের বালুর নিচ থেকে একটি ওয়ান সুটার গান ও দুই রাউন্ড তাজাগুলি  জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিস সুপার কামাল হোসেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া গ্রামের মৃত নুরনবী মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দারিয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল (৫২) ও সাং-উত্তর ঘাগোয়া (সরকারপাড়া) গ্রামের খোকা মিয়া (৬০)।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। এসময় ঘাগোয়ার সরকারপাড়ার জাকির হোসেন জাফরুলের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের বালুর নিচ থেকে অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আর্মস এ্যাক্ট আইনে মামলা দেওয়া হয়েছে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরির্দশক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা প্রমুখ।

জনপ্রিয়

গাইবান্ধায় নির্মাণধীন ভবনে অস্ত্র-গুলি জব্দ, গ্রেফতার ৩

প্রকাশের সময়: ০২:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪